নদী যেমনি ছুটে চলে অবিরাম
তেমনি এই অনুভূতি মনে অনিয়ত বহে।প্রতিক্ষণে মনে জাগে স্মৃতি, কিছু কথা;
কথক হৃদয়ও মানে অপারগতা
দিতে বর্ণনা তার।
গহিন পাথারে ঢেউ আনা ধ্বনি,
মনে আনে যেন সে কথা এখনি,
তবুও হারাই ভাবনা ঘোরে,
অচেনা আঙিনা ধারে এসেছি এমন
স্মৃতির আঁধার।
কেউ কি কখনো গেঁথেছে কবিতা এই
ভাবনা ঘেরা বাস্তবতার নদী,
বাঁক বদলে হারিয়ে যায় সে সদা
যদি হারিয়ে ফেলে নিজের চলার গতি।
এই কবিতায় নেই কোনো মিল,ছন্দসুলভ কথা,
আছে আঁধার মোড়কে থাকা অবর্ণনার শব্দ।
জাগে যবে কিছু ব্যথা একলা মনের কোণে,
মুগ্ধতা কিছু ছিল,কিছু কালব্যাপী,
তবুও তখন তা মিলিয়ে যায় অসীম পানে।
কিছু কথা ছিল বলার,সময় মানেনি তা,
দিগন্ত ব্যাপিত স্মৃতিগুলো নিয়ে এই সেই কবিতা।
✍️:কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
৬.৭.২৪
.jpeg)
Comments
Post a Comment